Publisher
১৭ এপ্রিল ২০২১, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে গৃহবধুকে হত্যার অভিযোগে একই পরিবারের ৩জন গ্রেফতার

মিজানুর রহমান: শেরপুরের নকলায় জমিসংক্রান্ত কলহের জেরে শারমিন আক্তার (৪০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ একই পরিবারের ৩জনকে গ্রেফাতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বারারচর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের জহিরুল ইসলাম রুবেলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীঘদিন যাবৎ একই গোষ্ঠীর সুরুজ্জামান গংদের সাথে জহিরুল ইসলাম রুবেলের সাথে জমিজমা নিয়ে দ্বন্ধ চলছিল। গতকাল সন্ধ্যায় কথাকাটাকাটির এক পর্যায়ে সুরুজ্জামান গংরা রুবেলের উপর চড়াও হলে শারমিন আক্তার ঝগড়া থামানোর চেষ্ঠা করলে উত্তেজিত হয়ে মাটিতে পড়ে যায়। পড়ে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা শেষে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। নিহত শারমিন বেশ কিছুদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন বলে জানা যায়। তবে নিহতের স্বামী রুবেল জানান, সুরুজ্জামানের লাঠির আঘাতেই আমার স্ত্রী মারা গেছেন।

এ ঘটনায় নিহতের স্বামী নকলা থানায় ৫জনসহ আরো অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে পুলিশ রাতেই সুরুজ্জামান (৬৫), তার সন্তান মোজাম্মেল হক (৩৫) ও পুত্রবধূ ফরিদা ইয়াসমীন (২৫) কে গ্রেফতার করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান জানান, এ ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছিঅ।  লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০