Publisher
১৭ এপ্রিল ২০২১, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৈয়দপুরে যৌতুকের দাবীতে প্রতিবাদ করায় কলেজ শিক্ষিকা হাসপাতালে

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে স্বামীর পরকিয়ায় বাঁধা ও যৌতুকের প্রতিবাদ করায় শ্বশুর-দেবরের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এক কলেজ শিক্ষিকা। জরুরী সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ওই শিক্ষিকাকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।
শুক্রবার (১৬ এপ্রিল) বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী বাড়াইশালপাড়া গ্রামে ওই ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার লক্ষণপুর স্কুল এন্ড কলেজের জীববিদ্যা বিষয়ের প্রভাষক মেরিনা মান্নানের সাথে বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী বাড়াইশালপাড়া গ্রামের হাজী খায়রুল বাশারের ছেলে মো. জোবায়দুল ইসলাম বাবু’র বিয়ে হয় ২০০৮ সালে। বর্তমানে তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে।
অভিযোগে জানা যায়, বিয়ের পর থেকেই মেরিনার ওপর স্বামীসহ শ্বশুড়-শ্বাশুড়ি ও দেবররা যৌতুকের দাবীতে বিভিন্ন সময় নির্যাতন চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৬ এপ্রিল সকাল ১০টায় শ্বশুড় হাজী খায়রুল বাশার, দেবর জসিম, শামীম ও শ্বাশুড়ি জাহানারা বেগম একযোগে মেরিনাকে মারধর করে। সরকারী জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ এসে নির্যাতিত ওই শিক্ষিকাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ডের এক নম্বর কেবিনে চিকিৎসাধীন গৃহবধূ প্রভাষক মেরিনা মান্নান অভিযোগ করে বলেন, অপসোনিন ফার্মায় কর্মরত তার স্বামী জোবায়দুল পরকিয়ায় আসক্ত। এতে বাঁধা দেওয়ায় চলতি মাসের ৪ তারিখে তার স্বামী তাকে বেদম মারধর করে এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি পরিবারের সবাই জানলেও প্রতিকার না করে বরং জোবাইদুলকে উস্কানি দেয়।
ওই শিক্ষিকা নির্যাতনের ঘটনায় সংবাদকর্মীরা তথ্য সংগ্রহে গেলে হাজী খায়রুল বাশার, তার ছেলে জসিম ও শামীম উদ্ধত আচরণ করে বলেন, যা লেখার লেখেন। আমাদের লোক পুলিশ প্রশাসনসহ সবখানে আছে। আমাদের কিছুই করতে পারবেন না।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, ৯৯৯-এ খবর পেয়ে আমরা ওই গৃহবধুকে উদ্ধার করেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জোবাইদুল ইসলাম বাবুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মিথ্যা অভিযোগ করে কোন লাভ হবে না।নির্যাতন বা যৌতুকের কথা মিথ্যা। মেরিনা কে কোন নির্যাতন করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০