Publisher
২০ এপ্রিল ২০২১, ৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ২৫ শতাংশ জনবল নিয়ে খোলা থাকবে বীমা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ২৫ শতাংশ জনবল নিয়ে বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এ বিষয়ে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি ও রফতানির ক্ষেত্রে ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি নৌ-বীমা পলিসি অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৮ এপ্রিল ২০২১ পর্যন্ত দেশের আমদানি-রফতানি কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং লাইফ বীমাকারীর মেয়াদপূর্তি ও মৃত্যুদাবি যথাসময়ে পরিশোধের স্বার্থে ২৫ শতাংশ জনবল নিয়ে বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শাখা স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খোলা থাকবে।

এই নির্দেশনা অনুসারে, অফিস সময় হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। বীমা কোম্পানির পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র কার্যলয়ও এই সময় সূচি অনুযায়ী ২৫ শতাংশ জনবল নিয়ে খোলা থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে তাদের কর্মকর্তা-কর্মচারীদের আনা-নেয়া করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০