Publisher
২১ এপ্রিল ২০২১, ৫:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় মাদক ব্যবসায়িসহ গ্রেফতার-৭

বগুড়া প্রতিনিধি:বগুড়ার নন্দীগ্রামের থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ ৭ জনকে গ্রেফতার করেছে।
সোমবার (১৯ এপ্রিল ) রাতে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরে ২০ এপ্রিল মঙ্গলবার গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয় বলে পুলিশ জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- নন্দীগ্রাম পৌর শহরের ঢাকইর পশ্চিমপাড়া গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩২) ও নন্দীগ্রাম থালতা মাজগ্রাম ইউনিয়নের গুলিয়া দক্ষিণপাড়ার মোঃ তাসের আলীর ছেলে মোঃ নাসির উদ্দিন (৫০), ১নং বুড়ইল ইউনিয়নের শরিষাবাদ গ্রামের মৃত ওমর আলীর ছেলে মোঃ ইসমাইল হোসেন (৫৫), আইলপুনিয়া নতুন পাড়া গ্রামের মোহন ফকিরের ছেলে শহিদুল ইসলাম সুজন (২৩), একই গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (২৫), সিংজানী গ্রামের উজির প্রাং এর ছেলে ইদ্রিস আলী (৩২) ও একই গ্রামের মৃত কবেজ উদ্দিনের ছেলে বুলু মিয়া (৪৪)।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি)কামরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত সাত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক কারবারী ও ব্যবসার সঙ্গে যারাই জড়িত তাদেরকেই আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০