Publisher
২২ এপ্রিল ২০২১, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের বিলিং ম্যান নিহত

চাঁদপুর প্রতিনিধি :চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় তৃষা কর্মকার(২৫) নামে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের এক কর্মকর্তা নিহত হয়েছে।
২২ এপ্রিল বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের বিদ্যুৎ অফিসের কাছে এই ঘটনা ঘটে। নিহত তৃষা উপজেলার ২নং বালিথুবা পুর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের এবং বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিশ্বর  কর্মকারের ছোট মেয়ে।জানা গেছে, তৃষা কর্মকার ঘটনার সময় পল্লী বিদ্যুৎ অফিস থেকে বৃহষ্পতিবার (২২ এপ্রিল) ১১টার দিকে বের হয়ে ফরিদগঞ্জ বাজারের একটি ব্যাংকে যাচ্ছিলেন। এবং পল্লী বিদ্যুৎ অফিসের পাশে ওনুআ চত্বরের সামনে রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় অটোবাইকে ওঠার জন্য থামাতে নিদের্শনা দিলে রায়পুরের দিক থেকে আসা একটি দ্রুতগামী ইটবাহী পিকআপ অটোবাইকের পিছনের দিকে ধাক্কা দেয়। এতে অটোবাইকটি তৃষা কর্মকারকে নিয়ে রাস্তার পাশে পড়ে থাকা গাছের গুড়ির মধ্যে চাপা দেয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তৃষাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

পল্লী বিদ্যু সমিতি ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম নুরুল হোসাইন জানান, নিহত তৃষা তার অফিসের বিলিং সহকারি হিসেবে কর্মরত ছিল। সে ওই সময়ে সোনালী ব্যাংকে টাকা উত্তোলনের জন্য অফিস থেকে বের হয়েছিল।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার মোহাম্মদ শহীদ হোসেন সড়ক দুর্ঘটনার কথা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক অটো বাইক ও পিকআপকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০