Publisher
২৫ এপ্রিল ২০২১, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুপাজান চলতি নদীতে নৌ-পুলিশের অভিযানে ১২টি নৌকা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ ধুপাজাপন চলতি নদীতে চলছে বালু ও পাথর উত্তোলন কারীদের পাড় কাটার মহোৎসব । বার বার প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা করা হলেও এবং প্রতিনিয়ত পুলিশের অভিযানে আটক করা হচ্ছে অবৈধ বালু উত্তোলন কারীদের নৌকা ও বালু । এসব নিষেধাজ্ঞা মানছেনা কিছু অসাধু অবৈধ বালু ও পাথর উত্তোলন কারীরা। জানা যায় ড্রেজার ও বোমা মেশিন দিয়ে ধুপাজান নদীতে পুলিশের চোখ ফাকিঁ দিয়ে পাড়কেটে ষ্টিল নৌকাযুগে নদীর পাড়থেকে বালু উত্তোলন করে নিয়ে যাওয়া হয়। এসব খবর পেয়ে ২৫ এপ্রিল রবিবার সকালে সুনামগঞ্জ নৌ-পুলিশের অভিযানে ১২টি বালু ভর্তি ষ্টিল নৌকা আটক করা হয়।
জানা যায় কয়েকদিন যাবত গনমাধ্যমে ধুপাজান চলতি নদীতে অবৈধ বালু ও পাথর উত্তোলনের একাদিক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নজরে আসলে তাৎক্ষনিক ভাবে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে ধুপাজান চলতি নদীতে পুলিশের অভিযান পরিচালনা শুরু করা হয়। এছাড়া ও পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন এসমস্ত অবৈধ বালু পাথর উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছেন ।
এরই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল সকাল ৮টা থেকে সুনামগঞ্জ নৌ-পুলিশের অভিযানে বালু ভর্তি ১২টি নৌকা আটক করে বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভুমি)আরিফ ইফরান প্রত্যেকটি নৌকা ৫০ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকা জরিমানা করেন এবং নৌকায় থাকা প্রায় ৩২হাজার ঘন”ফুট বালু জব্দ করেন। এসময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশের ইনচার্জ মো: রকিবুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্য বৃন্দ এবং গনমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে ধুপাজান চলতি নদীতে প্রতিনিয়ত নৌ-পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১

তেলের সংকট ও চালের চড়া দামে বিপাকে ক্রেতা

২

ভ্যাট ফাঁকির সন্দেহ: ৭ হাজার রেস্টুরেন্টে এনবিআরের নজরদারি

৩

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৬

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৭

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৮

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৯

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

১০

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

১১

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১৩

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১৪

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১৫

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৬

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৭

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৮

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২০