Publisher
১ মে ২০২১, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের বাইরেও টিকা উৎপাদন করবে সেরাম

আর্ন্তজাতিক ডেস্ক: করোনাভাইরাসের টিকা সংকট দূর করতে ভারতের বাইরেও উৎপাদন করার পরিকল্পনা করছে সেরাম ইনস্টিটিউট।

শুক্রবার (৩০ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও আদর পুনাওয়ালা।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা উৎপাদন করছে সেরাম। টিকা উৎপাদনে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এটি।

আদর পুনাওয়ালা বলেছেন, টিকার চাহিদা অনুযায়ী জোগান দিতে না পারায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই সেরামের পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে তিনি জানান।

জুলাইয়ের মধ্যে সেরাম ইনস্টিটিউট টিকা উৎপাদন মাসে ১০ কোটি ডোজে উন্নীত করতে পারবে বলে গত সপ্তাহেই জানিয়েছিলেন পুনাওয়ালা।

এর আগে উৎপাদন বাড়াতে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত একটি সময়সীমা জানানো হয়েছিল।

ছয় মাসের মধ্যেই প্রতিষ্ঠানটির বার্ষিক টিকা উৎপাদন সক্ষমতা ২৫০ কোটি থেকে ৩০০ কোটি পর্যন্ত বাড়ানো যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমণে পর্যদুস্ত ভারত। দেশটি প্রতিদিনই যেন নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার লাখ এক হাজার ৯৯৩ জন এবং মারা গেছে তিন হাজার ৫২৩ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০