news desk
৩ মে ২০২১, ৬:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে বড় চমক দেখালো তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থীরা

আর্ন্তজাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন টলিউডের একঝাঁক তারকা অভিনয়শিল্পী। দীর্ঘ নির্বাচনী যজ্ঞ শেষে রবিবার শুরু হয় ভোট গণনা। এতে তৃণমূল ও বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে কেউ কেউ বিজয়ের হাসি হেসেছেন, আবার কেউ কেউ হেরে গেছেন। তবে নির্বাচনের ফলাফলে সবচেয়ে বড় চমক দেখালো তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থীরা। এবার মোট ১১ জন তারকাকে বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন মমতা ব্যানার্জী। তাদের মধ্যে ৮ জনই জয় পেয়েছেন।

বারাসাত কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী। এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বার নির্বাচিত হলেন তিনি। ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃনমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী। মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। চন্ডিপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিনেত্রী অঞ্জনা বসু কে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র। প্রথমবার রাজনীতিতে নাম লেখিয়ে উত্তরপাড়া থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকও। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী গায়িকা অদিতি মুন্সী। পরিচালক ব্রাত্য বসু দমদম থেকে জিতেছেন বিজেপির বিমলশংকর নন্দকে হারিয়ে।

অন্যদিকে কৃষ্ণনগর উত্তর আসনে তৃণমূলের হয়ে নির্বাচনে লড়েন অভিনেত্রী কৌশানী মুখার্জি। তবে বিজেপি প্রার্থী মুকুল রায়ের কাছে হেরে গেছেন কৌশানী। বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল হারিয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১০

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১১

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১২

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৩

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৪

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১৫

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১৬

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১৭

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

২০