Publisher
১৯ মে ২০২১, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় রোজিনাকে মুক্তিসহ হেনস্তাকারিদের শাস্তির দাবীতে অবস্থান কর্মসূচী

বগুড়া প্রতিনিধি:সিনিয়র সাংবাদিক রোজিনাকে মুক্তিসহ হেনস্তাকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারিদের শাস্তির দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে বগুড়ার সাংবাদিকবৃন্দ।

১৯ মে বুধবার বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাব চত্বরে আয়োজিত বগুড়া সাংবাদিক ইউনিয়নের(বিইউজে) প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

বগুড়ায় প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, হয়রানীমূলক সাজানো মামলা দিয়ে রোজিনা ইসলামকে কারাগারে প্রেরণ স্বাধীন সাংবাদিকতার জন্য একটি অশনি সংকেত। কতিপয় দুর্নীতিবাজ আমলা তাদের অপকর্মকে ধামাচাপা দিতেই এই নাটক সাজিয়েছেন। তারা দীর্ঘ ৫ ঘন্টা রোজিনাকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা ও নির্যাতন চালিয়েছেন। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, সেইসাথে রোজিনা ইসলামকে হেনস্তাকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কর্মসূচিতে বক্তারা আরো বলেন, সাজানো মামলায় এক রোজিনা ইসলামকে কারাগারে প্রেরণ করে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন ও দুর্নীতি বিরোধী অবস্থানকে স্তব্ধ করা যাবেনা। সাংবাদিকরা তথ্য সংগ্রহ ও প্রকাশ করে রাষ্ট্রের স্বার্থে, সেই তথ্য সংগ্রহকে যারা চুরি আখ্যা দেয় তারা দেশের ও জনগণের শত্রু। এই দুর্নীতিবাজ চক্র নিজেদের অপরাধকে আড়াল করে সরকার ও সংবাদমাধ্যমকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত। কারণ তাদের এই অপচেষ্টা সফল হলেই দুর্নীতির বিষয়টি ধামাচাপা পড়বে। কিন্তু তা কোনভাবেই সফল হবে না, সাংবাদিক সমাজ দেশের ও জনগণের স্বার্থে প্রজাতন্ত্রের কর্মচারিদের সকল অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবে।

বিইউজে সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারলে সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, নির্বাহী পরিষদের অপর সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বিএফইউজের সাবেক সহসভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সমকালের ব্যুরো প্রধান মোহন আখন্দ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ, এটিএন নিউজের ব্যুরো প্রধান চপল সাহা, বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল মোত্তালিব মানিক, দৈনিক উত্তরের দর্পণের সম্পাদক আব্দুস সালাম বাবু, দৈনিক করতোয়ার ইউনিট প্রধান মাসুদুর রহমান রানা, দৈনিক উত্তরের খবরের ইউনিট প্রধান সাজেদুর রহমান সিজু, যমুনা টিভির ব্যুরো প্রধান মেহেরুল সুজন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০