Publisher
২৬ মে ২০২১, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬০ হাজার ধর্মপ্রাণ মুসলমানকে হজ পালনের অনুমতি দেবে সৌদি আরব

আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের সব দেশ থেকে ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলমানকে হজ পালনের অনুমতি দেবে সৌদি আরব। তবে করোনা সংক্রমণ এড়াতে কয়েকটি শর্ত পালন বাধ্যতামূলক করেছে দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বাইরে থেকে ৪৫ হাজার মুসলিমকে হজ পালনের সুযোগ দেওয়া হবে। আর সৌদি আরবের অভ্যন্তর থেকে ১৫ হাজার জন হজের অনুমতি পাবেন।

আগামী ১৭ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত হজ হওয়ার কথা। করোনার কারণে এ বছর সময় সংক্ষিপ্ত করা হবে। সেই সঙ্গে হজ পালনের যোগ্য হতে বেশ কয়েকটি শর্ত বাধ্যতামূলক করে দিয়েছে সৌদি সরকার।

শর্তগুলো হচ্ছে-
১. হজ পালনকারীদের বয়স ১৮-৬০ এর মধ্যে হতে হবে।

২. হজ পালনকারীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

৩. হজ পালনকারীদের প্রমাণপত্রসহ নিশ্চিত করতে হবে যে, হজের আগের ৬ মাস কোনো অসুস্থতায় হাসপাতালে থাকতে হয়নি।

৪. হজে যাওয়ার আগে অবশ্যই করোনা ভাইরাসের টিকার দুটি ডোজ সম্পন্ন করার প্রমাণপত্র সংগ্রহে রাখতে হবে।

৫. গৃহীত টিকা অবশ্যই সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত হতে হবে।

৬. হজে আসার সঙ্গে সঙ্গে বিদেশিদের ৩ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।

৭. টিকার প্রথম ডোজটি অবশ্যই ঈদুল ফিতরের আগে এবং দ্বিতীয় ডোজ সৌদিতে পৌঁছার ১৪ দিন আগে নিতে হবে।

৮. সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করতে হবে।

হজ পালনে ইচ্ছুকদের উদ্দেশে আরও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। হজের স্থানে পৌঁছার আগে, হোটেলে পৌঁছার পর, আরাফার ময়দান ও মসজিদুল হারাম অবস্থানকালে এসব নিয়ম মেনে চলতে হবে হাজিদের।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছর সীমিত আকারে হজ পালন করা হয়। সেবার হজ পালনে সুযোগ পেয়েছিলেন কেবল সৌদি আরবে বসবাসকারীরা।

সূত্র: হারামাইন ডটইনফো।

অর্থসূচক/কেএসআর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০