Publisher
৩ নভেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবার নির্বাচন করছেন তারেক রহমান, আসন বগুড়া-৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসন থেকে ভোটের মাঠে নামবেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বগুড়া-৬ হলো জাতীয় সংসদের ৩০০ টি নির্বাচনী এলাকার একটি। এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৪১ নম্বর আসন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে অংশ নেন। সবগুলো আসনে থেকে জয়ী হওয়ার পরও তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেচে নেন ও এর ফলে বাকি দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এপ্রিল ২০০৯ সালের উপ-নির্বাচনে বিএনপির জমির উদ্দিন সরকার নির্বাচিত হন। তবে এবার বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন তারেক রহমান।

তারেক রহমান এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে ভোটে লড়বেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছাড়ার পর দীর্ঘ প্রায় দেড় যুগ তিনি লন্ডনে অবস্থান করছেন। কয়েক মাস আগে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় এসেছিলেন।

২০০৮ সালের পর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হন আওয়ামী লীগের রাগিবুল আহসান রিপু। পরে এ আসন মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ছেড়ে দেওয়া হলে নৌকার প্রার্থী রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

২০১৮ সালের সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেড় লাখেরও বেশি ভোটে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমরকে হারিয়েছেন। ওই নির্বাচনে বিএনপির যারা জয়ী হয়েছিলেন – তাদের সবাই শপথ নিলেও ‘কৌশল হিসেবে’ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেননি।

শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ২০১৯ সালের ২৪ জুন অনুষ্ঠিত উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী গোলাম মো. সিরাজ জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের টি জামান নিকেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০