Publisher
২১ অগাস্ট ২০২১, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূঁইফোঁড় গণমাধ্যমকে আইনের আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

শেরপুর জেলা প্রতিনিধি: গণমাধ্যমের নামে দেশে অবৈধ অনুমোদনহীন টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল চলছে। নাম সর্বস্ব ভূঁইফোঁড় কিছু গণমাধ্যম গজিয়ে উঠেছে ভূয়া সাংবাদিকরা চাঁদাবাজি করছে। এতে করে মুলধারার গণমাধ্যম ও সাংবাদিকদের ইমেজ নষ্ট হচ্ছে। দেশে কোন আইপি টিভির সরকারি অনুমোদন নেই। এসব আইপি টিভি ও নামধারি চাঁদাবাজ সাংবাদিকদের অচিরেই আইনের আওতায় আনা হবে। চাঁদাবাজির অভিযোগ উঠলেই প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে এসব বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। তিনি আরো বলেন, এ পর্যন্ত সাতশো আইপি টিভির আবেদন জমা পড়েছে, যাচাই বাচাই শেষে সরকার অনুমোদন প্রক্রিয়া শুরু করবে। এছাড়া অনলাইন পোর্টালের অনুমোদন কার্যক্রম চলমান আছে, বাকী গুলোরও পর্যায়ক্রমে দেয়া হবে।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে সার্কিট হাউজে সাংবাদিকদের মাঝে কল্যান ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রীর সাথে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর স্থানীয় শিল্পকলা একাডেমিতে মন্ত্রী ডাঃ মুরাদ হাসান ও হুইপ আতিক অন্যান্য অতিথিদের নিয়ে সাংবাদিকদের জন্য প্রধান মন্ত্রীর দেওয়া করোনা কালিন প্রণোদনার চেক প্রদান করেন। শেরপুর জেলার ৪৬ জন সাংবাদিক ১০ হাজার করে প্রণোদনার চেক গ্রহন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০