Publisher
১৬ সেপ্টেম্বর ২০২১, ৪:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসঙ্ঘ অধিবেশনে যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: নিউইয়র্কে জাতিসঙ্ঘের ৭৬তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে দুই সপ্তাহের সরকারি সফরে শুক্রবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূচি অনুযায়ী, ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ১৭-১৮ সেপ্টেম্বর দুদিনের যাত্রা বিরতির পর ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। ১৯-২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি নিউইয়র্কে অবস্থান করবেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসঙ্ঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

নিউইয়র্কে সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি সফর করবেন। সেখানে তিনি ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন।

৩০ সেপ্টেম্বর শেখ হাসিনা ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা এবং ফিনল্যান্ডে যাত্রা বিরতির পর ১ অক্টোবর দেশে ফিরবেন।

ফিনল্যান্ডে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিরতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ইউএনবিকে বলেন, তারা এ বিষয়টি নিয়ে কাজ করছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন।

২০২০ সালের মার্চে কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।

এর আগে তিনি জাতিসঙ্ঘে ১৭ বার ভাষণ দিয়েছেন এবং এবার তিনি ১৮ বারের মতো জাতিসঙ্ঘ অধিবেশনে ভাষণ দেবেন।

সূত্র : ইউএনবি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০