Publisher
১৮ ডিসেম্বর ২০২১, ৬:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোববার বা সোমবার থেকে পরীক্ষামূলক দেওয়া হবে বুস্টার ডোজ :স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার বা সোমবার থেকে পরীক্ষামূলক বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ গ্রামে শুভ্র সেন্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শীতকালীন পিঠা-পুলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১১ কোটির অধিক ডোজ ভ্যাকসিন দিয়ে ফেলেছি। এর মধ্যে সাত কোটি সিঙ্গেল ডোজ ও সাড়ে চার কোটি ডাবল ডোজ দেওয়া হয়েছে। এ ছাড়া আমাদের পাঁচ কোটি ডোজ এখনও মজুদ রয়েছে। আমরা শিগগিরই ভ্যাকসিনের জন্য সুরক্ষা অ্যাপকে আরও উন্নত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি।’

প্রথমে সম্মুখসারির চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে বলেও জানান জাহিদ মালেক।

মন্ত্রী আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে আরও বলেন, বাংলাদেশে এখন করোনা অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। সংক্রমণের হারও কমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাইডলাইনে আমাদের চেষ্টায় দেশের অবস্থা ভালো আছে।

স্বাস্থ্যমন্ত্রীর আয়োজনে পিঠা-পুলি উৎসবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০