Publisher
২৫ ডিসেম্বর ২০২১, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘তারা নিরপেক্ষ নির্বাচন করবে, এটা পাগলেও বিশ্বাস করবে না’

নিজস্ব প্রতিবেদক: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সংলাপকে ‘প্রহসনমূলক’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সংলাপ আদৌ একটা অবাধ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন করার মতো সংলাপ নয়। যদি তাই হতো তাহলে রাষ্ট্রপতি প্রথমেই অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের নিশ্চয়তা দিতেন।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাসের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী কৃষক দলে যোগ দেন। তারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের হাতে ফুল দিয়ে সংগঠনটিতে যোগদান করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘যে সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে আসতে দেয় না, ভোটারকে আসতে দেয় না, তারা নিরপেক্ষ নির্বাচন করবে, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে- এটা তো পাগলেও বিশ্বাস করবে না। একটা প্রহসন করার জন্য রাষ্ট্রপতি সংলাপ করছেন। এই রাষ্ট্রপতি থাকা অবস্থায় তো সারা দেশে আওয়ামী লীগের সিল নিয়ে, আওয়ামী লীগের তকমা নিয়ে এমপি হয়েছেন, যেখানে ভোটাররা ভোট দেয়নি।’

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- কৃষক দলের সহসভাপতি নাসির হায়দার, জামালউদ্দিন খান মিলন, ইব্রাহিম খলিল প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলীম হোসেন, ফজলে হুদা বাবুল, ইশতিয়াক আহমেদ নাসির, সাখাওয়াত হোসেন নান্নু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০