news desk
১ জানুয়ারী ২০২০, ৫:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা ও ছাত্রসমাজের অধিকার আদায়ের লক্ষ্যের কথা উল্লেখ করে গঠন করেন এ ছাত্র সংগঠনটি।

আশির দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। পরবর্তীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে এই সংগঠনটিকে। গত এক দশক ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। আন্দোলন সংগ্রামেও তেমন অগ্রণী ভূমিকা পালন করতে পারেনি বিএনপির ভ্যানগার্ড খ্যাত সংগঠনটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন ও দেশে অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। কিন্তু গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতায় জনগণের মতামতকে হরণ করা হয়েছে।
এটা কোনো নির্বাচনের মধ্যেই পড়ে না। এ নির্বাচন জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। আবারও প্রমাণিত হল দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

আমরা নতুন করে জনগণের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে আবার নির্বাচনের জোর দাবি জানাই। না হলে ভোটের অধিকার হরণকারী এ সরকার সর্বক্ষেত্রে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০