Publisher
২৮ ডিসেম্বর ২০২১, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনার মুখে খাওয়া ওষুধ ব্যবহারের অনুমোদন দিল ভারত

অনলাইন ডেস্ক: করোনায় আক্রান্ত রোগীদের বিশেষ ক্ষেত্রে ব্যবহারের জন্য মুখে খাওয়া পিল মলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। এ ছাড়া ভারতে আরো নতুন দুটি ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদন দেয়া ওই দুটি ভ্যাকসিন হলো কোভোভ্যাক্স ও কোরবেভ্যাক্স।

স্থানীয় সময় সোমবার দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) এ ছাদপত্র দেয়।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এক টুইট বার্তায় জানান, কোরবেভ্যাক্স ভারতের প্রথম নিজস্ব তৈরি আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন। হায়দরাবাদভিত্তিক বায়োলজিক্যাল ফার্ম-ই এটি তৈরি করছে।

ভারতের তৈরি এটি তৃতীয় ভ্যাকসিন। এর আগে করোনা প্রতিরোধে ভারতের তৈরি করা আরো দুটি ভ্যাকসিন হলো ভারত-বায়োটেকের কোভ্যাক্সিন এবং সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, অ্যান্টি-ভাইরাল মলনুপিরাভির ভারতে ১৩টি কোম্পানির সমন্বয়ে তৈরি করা হবে। শুধু বয়স্ক রোগীদের বিশেষ ক্ষেত্রে ব্যবহার হবে এটি। এর আগে যুক্তরাষ্ট্র মলনুপিরাভির ওষুধ ব্যবহারের অনুমোদন দেয়।

আগামী ১০ জানুয়ারি থেকে ভারতে হেলথকেয়ার, ফ্রন্টলাইনার এবং ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেবে বলে জানা গেছে। এ ছাড়া দেশটিতে আগামী ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সীদের টিকা দেয়ার অনুমোদন দেয়া হয়েছে।

এখন পর্যন্ত ভারতে আটটি করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হলো। অনুমোদন পাওয়া টিকাগুলো হলো কোভিশিল্ড, কোভ্যাক্সিন, জিকোভি-ডি, স্পুতনিক ভি, মডার্না, জনসন অ্যান্ড জনসন, কোরবেভ্যাক্স এবং কোভোভ্যাক্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে ধস

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জোড়া পেনাল্টি দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস

ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮

১০

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের ঘাঁটির কাছে গোলাগুলি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

১১

চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১২

ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে ফিফা

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন দুঃসংবাদ

১৪

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

১৫

শিল্পকলা একাডেমিতে আগামীকাল ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

১৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

১৮

‘ডন ৩’-তে রণবীরের বদলে কি হৃতিক, অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

১৯

ট্রাম্পের সঙ্গে খামেনির বৈঠক ‘অবাস্তব’: আরাগচি

২০