Publisher
১৯ জানুয়ারী ২০২২, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিয়া পরিবারকে ধ্বংস করতে চায় সরকার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেছেন, দেশ আজ স্বৈরাচারের দাসত্বের শৃঙ্খলে বন্দী। এই অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতা টিকিয়ে রাখার জন‍্য দিনের ভোট রাতে এবং খুন গুম হত্যা হামলা মামলা নির্যাতন করে গণতন্ত্রকে হত‍্যা করে একদলীয় শাসন ব্যবস্থার ম‍্ধ‍্য দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন।

বুধবার সন্ধ্যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নাসিরউদ্দিনের সভাপতিত্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দা পার্কের পাশে জিন্দা গ্রামে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, যিনি ৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো না, আবার ৭৫ সালে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। জিয়া ছিলেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আজ স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। অন‍্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিচিকিৎসার ব্যবস্থার আদেশ না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আরেকদিকে জননেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফরমায়েসি রায়ের সাজা দিয়েছেন। এর মুল কারণ হলো গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে হলে জিয়া পরিবারকে ধ্বংস করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক লুৎফর রহমান আব্দু, অ্যাডভোকেট হুমায়ুন আহমেদ, আব্দুল হাই রাজু, জেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম রিপন, মো. রুহুল আমীন শিকদার, মোশাররফ হোসেন, গুলজার হোসেন খান, জুয়েল আহমেদ, বশির উদ্দিন বাচ্চু, হামিদুর হক খান, আজিজ মাষ্টার, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১

তেলের সংকট ও চালের চড়া দামে বিপাকে ক্রেতা

২

ভ্যাট ফাঁকির সন্দেহ: ৭ হাজার রেস্টুরেন্টে এনবিআরের নজরদারি

৩

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৬

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৭

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৮

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৯

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

১০

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

১১

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১৩

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১৪

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১৫

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৬

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৭

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৮

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২০