Publisher
২১ ফেব্রুয়ারী ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা : ফখরুল

অনলাইন প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭০ বছর আগে ভাষা আন্দোলনের যে মূল চেতনা ছিল সেই চেতনা ছিল আমাদের স্বাধীকারের চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার চেতনা। সেই চেতনা ছিল মুক্ত সমাজ প্রতিষ্ঠার। আমরা সকলে কথা বলতে পারবো। আমরা আমাদের স্বাধীন চিন্তা প্রকাশ করতে পারবো। বাক-স্বাধীনতা থাকবে এবং সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। সবচেয়ে বড় বিষয় ছিল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এই চেতনাকে ধারণ করেই আমরা ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ করেছি।

সোমবার সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম একুশে পদক শুরু করেছিলেন। দুর্ভাগ্য আমাদের আজকে এমন একটি সরকার এই দেশের জনগণের ওপরে চেপে বসে আছে যারা জনগণের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে দমন করছে এবং একুশের যে চেতনা সেই চেতনাকে তারা ভুলুণ্ঠিত করে দিয়েছে। তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই দেশের অর্থনীতিকে পুরোপুরিভাবে পঙ্গু করে ফেলা হচ্ছে। বাংলাভাষা এখনো সর্বস্তরে প্রতিষ্ঠিত হয়নি।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ অবস্থায় গৃহবন্দী হয়ে আছেন। আমাদের নেতা তারেক রহমান আজকে দূরে মিথ্যা মামলায় নির্বাসিত অবস্থায় আছেন। অগণিত মানুষ মামলায় জড়িত। এই যে একটা ফ্যাসিজম চেপে বসে আছে এটাকে সরাবার জন্যে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবার জন্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলনের চেতনাকে সামনে নিয়ে একটা গণ-অভ্যুত্থানের সৃষ্টি করবো। তার মধ্যে দিয়ে এই চেতনাকে বাস্তবায়িত করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১

তেলের সংকট ও চালের চড়া দামে বিপাকে ক্রেতা

২

ভ্যাট ফাঁকির সন্দেহ: ৭ হাজার রেস্টুরেন্টে এনবিআরের নজরদারি

৩

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৬

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৭

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৮

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৯

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

১০

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

১১

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১৩

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১৪

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১৫

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৬

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৭

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৮

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২০