Publisher
২৬ ফেব্রুয়ারী ২০২২, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা বার নির্বাচনে আওয়ামী লীগপন্থিদের নিরঙ্কুশ জয়

অনলাইন ডেস্ক: ঢাকা আইনজীবী সমিতি (বার)- এর ২০২২-২৩ কার্যকরি কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। ২৩টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে জয় পেয়েছে তারা। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মাহবুবুর রহমান সভাপতি ও মো. ফিরোজুর রহমান মন্টু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল দুইটি সম্পাদকীয় পদসহ ৬টি পদে জয়লাভ করেছে।

ভোট গণনা শেষে আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো.আব্দুল্লাহ আবু এ ফল ঘোষণা করেন।

এর আগে, গত বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১১ হাজার ৪৬২ জন আইনজীবী ভোট দেন।

নির্বাচিত সাদা প্যানেলের অন্য পদের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম, ট্রেজারার পদে মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো.ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন, অফিস সম্পাদক পদে মুহাম্মদ আরকান মিয়া ও ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান। এছাড়া সদস্য পদে প্রার্থী আবু সুফিয়ান, ইমতিয়াজ মাহমুদ, গোলাম ইমাম হোসেন, মো. রাকিবুল ইসলাম, মো. আবুল বাশার, মো. সামিউল ইসলাম ও মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হন।

এদিকে নীল প্যানেলে লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে মোশারফ হোসেন মোল্লা, সদস্য পদে ফয়সাল কবির, মো. মশিউর রহমান, ফরিদুল হাসান ও মো. মোজাহিদুল ইসলাম নির্বাচিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০