Publisher
১২ মার্চ ২০২২, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্রব্যমূল্য শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে বাড়ছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কবে নাগাদ নিয়ন্ত্রণে আসবে সেটা বলার ক্ষমতা আমার নেই। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে কিছু কৌশলগত কাজ করা হচ্ছে।

শনিবার বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪ তলা আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুর্নীতি বাংলাদেশে আছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই। তবে কোন খাতে দুর্নীতি হচ্ছে সেটার অভিযোগ ও সাক্ষী পেলে তাদের বিচার করা হবে। বিচার করার ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই, বিচার করার ক্ষমতা আদালতের। সুতরাং যারাই বাংলাদেশে দুর্নীতি করবে তাদের আইনের আওতায় আনা হবে।

এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, মির্জা ফখরুল গত ১০ থেকে ১২ বছর ধরে দেখেছেন আমরা দেশকে পরিবর্তন করে ফেলেছি। উনি এখন ২৪ ঘণ্টা বিদ্যুতের নিচে বাস করেন, ডিজিটাল বাংলাদেশে ঘর থেকে বের হলেই সুন্দর রাস্তা পান। আগে তাদের সময় এসি চলত না, এখন উনি এসির নিচে বসে উল্টাপাল্টা কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদীর হোসেন, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম, সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০