Publisher
২৯ অক্টোবর ২০২২, ৭:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে মিছিলে মিছিলে সমাবেশস্থলে নেতা-কর্মীদের ঢল

রংপুর প্রতিনিধি: রংপুরে বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে জড়ো হতে শুরু করেছেন বিএনপির বিভিন্ন জেলা উপজেলার নেতা-কর্মীরা। মিছিলে মিছিলে সমাবেশস্থলে নেতা-কর্মীদের ঢল নেমেছে।

শনিবার (২৯ অক্টোবর) ১২টার দিকে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে নেতা-কর্মীদের জড়ো হতে দেখা গেছে।

আজ দুপুর ২টায় শুরু হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। তবে নিদিষ্ট সময়ের আগেই সমাবেশ শুরু হবে বলে ধারণা করছেন অনেকে। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। অনেকে গত বৃহস্পতিবার এসে সমাবেশস্থল ও আশপাশ এলাকায় অবস্থান করছেন।

এদিকে দ্বিতীয় দিনের মতো শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর মোটর মালিক সমিতির ডাকা ‘দাবি আদায়ের’ পরিবহন ধর্মঘট চলছে। ফলে বিভাগের আট জেলা ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ।

দুপুর ২টায় রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে গণসমাবেশে যোগ দিতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে ইতোমধ্যে রংপুরে এসে পৌঁছেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ, যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সমাবেশের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব (দুলু), সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, কৃষক দলের মহাসচিব শহিদুল ইসলাম (বাবুল), ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনোকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০