Publisher
১০ ডিসেম্বর ২০২২, ৮:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ, মাঠ পেরিয়ে সড়কেও নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হচ্ছে রাজধানীর গোলাপবাগ মাঠে। মাঠটি কানায় কানায় পূর্ণ হয়েছে। এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যাচ্ছে দলটির নেতা-কর্মীদের। মাঠের আশপাশের এলাকায়ও নেতা–কর্মীদের ভিড় আছে। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতা–কর্মীই রাস্তায় অবস্থান নিয়েছেন। নেতা–কর্মীরা মাঠে উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।

আজ শনিবার সকাল পৌনে আটটার পর থেকে গোলাপবাগ মাঠজুড়ে নেতা-কর্মীদের ছড়িয়ে–ছিটিয়ে থাকতে দেখা গেছে। বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নেতা-কর্মীরা আগেই মাঠে আসেন। সকাল থেকে বিএনপির জেলা, মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতারা সভার মঞ্চে উপস্থিত হন। সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে গোলাপবাগ-ধলপুর-সায়েদাবাদ সড়ক বন্ধ হয়ে গেছে।

ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, নেতা আবদুল্লাহ আল নোমান, হাবীব উন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির অনেক নেতা সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে। দলটির নেতারা গতকাল শুক্রবার এমন ইঙ্গিত দিয়েছেন।

রাজধানীর পল্টনসহ পৃথক চারটি থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রায় পাঁচ শ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকেও গ্রেপ্তার করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপির সংঘর্ষে দলটির কর্মী মকবুল হোসেন নিহত হয়েছেন।

কয়েক দিন ধরে নানা ঘটনার পর গতকাল ঢাকায় সমাবেশের জায়গা পায় বিএনপি। এর আগে অন্তত ১২টি মাঠ নিয়ে প্রস্তাব, পাল্টা প্রস্তাব দিয়েছিল পুলিশ ও বিএনপি।

আগের দিন এসে গোলাপবাগ মাঠের অনুমতি পায় আর সেখানেই আজ অনুষ্ঠিত হচ্ছে দলটির ঢাকা বিভাগীয় গণসমাবেশ।

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মী নিহত এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে বিএনপির গণসমাবেশের অংশ হিসেবে আজ ঢাকা বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০