Publisher
১১ ডিসেম্বর ২০২২, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে সেমিফাইনালে হারে না আর্জেন্টিনা

নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপের শুরুর ‍দিন থেকে ঘটছে নানা অঘটন ও চমক। এরমধ্যে বিশ্বকাপে এখনো টিকে আছে দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গেলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন লিওনেল মেসিরা। নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি।

মঙ্গলবার সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এই পরিস্থিতিতে মেসিদের সাহস জোগাতে পারে অতীত ইতিহাস। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে হারার রেকর্ড নেই তাদের।

কাতার বিশ্বকাপের আগে চারবার সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা। প্রতিবারই জিতেছে আলবিসেলেস্তেরা। ১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরেই সেমিফাইনালে জিতে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ১৯৭৮ সালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও সেবার ভিন্ন ফরম্যাটে খেলা হয়েছিল, সেমিফাইনাল ছিল না। এরপর ১৯৮৬, ১৯৯০ এবং ২০১৪ সালের বিশ্বকাপে সেমিফাইনাল খেলে আর্জেন্টিনা। প্রতিবারেই আর্জেন্টিনা জয় লাভ করেছে।

বিশ্বকাপের সেমিফাইনাল জয়ের অভিজ্ঞতা আছে মেসিরও। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিতে জিতেছিল মেসির দল। নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি ১২০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। এরপর টাইব্রেকারে আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরোর নৈপুণ্যে জয় পেয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। তবে ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় মেসিদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০