Publisher
২৯ মার্চ ২০২৩, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়কপথের পর এবার পদ্মা সেতুতে সস্পন্ন হলো রেললাইন নির্মাণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: পদ্মা সেতুতে সড়কপথের পর এবার রেললাইন নির্মাণ সস্পন্ন হলো। সেতুর পাথরবিহীন রেললাইনের বাকি ৭ মিটারের ঢালাই সম্পন্ন হয় বুধবার (২৯ মার্চ) বিকাল ৫টায়। মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু অতিক্রম করে ৪২ কিলোমিটার পরীক্ষামূলক রেল চলবে ৪ এপ্রিল। রেলপথের কাজ সস্পন্ন হওয়ার মধ্য দিয়ে স্বপ্নজয়ের সেতু পূর্ণতা পেলো।

সেতুর নিচ তলাজুড়ে এখন পাথরবিহীন রেললাইন। নতুন নির্মাণ করা ৭ মিটার ছাড়া পুরো সেতুতেই রেল চলতে পারছে। আর ওপর তলায় চলেছে হরেক রকম যানবাহন।

সেতুর ২৫ নম্বর খুঁটির কাছে ৫ নম্বর মুভমেন্ট জয়েন্টের জন্য চীন থেকে নিয়ে আসা সবশেষ স্লিপারটি স্থাপনের পর কংক্রিটিং প্রস্তুতি। এরপর পদ্মার এপার-ওপারকে রেলপথে যুক্ত করতে দেশি-বিদেশি প্রকৌশলীরা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষার পরই বিকেল সোয়া ৫টায় শুরু হয় ঢালাই। ৪৫ মিনিটেই ১২টি স্লিপার ঢালাই করে যুক্ত করা হয় দুই ভাগে। এই মাহেন্দ্রক্ষণে উচ্ছ্বসিত সবাই।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ বলেন, এটি বাঙালির আরেক স্বপ্নজয়। প্রধানমন্ত্রীর প্রজ্ঞাবান সিদ্ধান্তে নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু এখন বহুমুখী। কাজের গুনগতমানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রেললাইন স্থাপন সম্পন্ন হলো। এখন পরবর্তী ধাপের যাবতীয় ফিনিশিং কাজও দ্রুত সময়ে মধ্যেই শেষ হবে।

প্রকল্প পরিচালক (পিডি) মো. আফজাল হোসেন বলেন, মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু অতিক্রম করে ৪২ কিলোমিটার পরীক্ষামূলক রেল চলবে ৪ এপ্রিল। আর চলতি বছরের শেষের দিকেই ঢাকা থেকে ভাঙা রেল চলাচলের আসা করা হচ্ছে।

সেতুতে গত ২৩ নভেম্বর পুরোদমে কংক্রিটিং শুরু হয়ে শেষ হয় ১২৭ দিনে। ৭ মিটার কংক্রিটিং করার মধ্য দিয়ে ৬ দশমিক ছয় আট কিলোমিটার দীর্ঘ পুরো সেতুর ঢালাই সম্পন্ন হলো। পুরো সেতুতে ১১২২টি স্লিপার বসেছে। এর মধ্যে চীন থেকে আনা হয় ২৭৪টি, বাকিগুলো বিশ্বমানের করে নির্মাণ করা হয় দেশে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০