Publisher
৬ অক্টোবর ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে মোবাইল নগদ টাকা ছিনতাই

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে নুর আলম (৩২) নামের এক গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে জখম করে মোবাইল নগদ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) ভোর ৩ টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত গার্মেন্টস শ্রমিক নুর আলম উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার এলাকার নুর হোসেনের ছেলে।

আহত গার্মেন্টস শ্রমিক নুর আলম জানান, ভুলতা এলাকার ফকির ফ্যাশন নামের একটি পোশাক তৈরি কারখানায় তিনি কাজ করে রাতে বাসায় ফিরছিলেন। রোজল্যান্ড নামের পরিত্যক্ত ইটাখোলার সামনে পৌঁছালে নতুনবাজার এলাকার চিহ্নিত ছিনতাইকারী তানভীর, সোহান, মোমেন, রাসেল, মোসাদ্দেকসহ অজ্ঞাত ৬/৭ জন তার গতিরোধ করে। ছিনতাইকারীরা তার কাছে থাকা সকল মালামাল দিতে বলে। এসময় তিনি দিতে অপারগতা জানালে ছিনতাইকারীরা তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার কাছে থাকা বেতনের ২০ হাজার টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে তার ডাক চিৎকারে ইটাখোলায় থাকা লোকজন এগিয়ে আসলে ছিনতাইয়েররা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০