admim
৩১ জুলাই ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপু বিশ্বাসের কথা আগে জানলে শাকিব খানের সাথে জড়াতাম না: বুবলি

অপু বিশ্বাসের কথা আগে জানলে শাকিব খানের সাথে জড়াতাম না: বুবলি

বিনোদন ডেস্কঃ শাকিব খান-বুবলির ছেলে শেহজাদ সামনে আসার পর থেকেই ঢালিউডজুড়ে তৈরি হয় নানা প্রশ্ন ও কৌতুহল, কীভাবে শাকিব খান ও বুবলির মধ্যে সম্পর্ক তৈরি হলো, এতো বছর ধরে বাচ্চাকে কেনো আড়ালে রেখেছিলেন বুবলি এসব প্রশ্ন বারবারই ঘুরে ফিরে আসছিল মিডিয়ায়। অবশেষে এসব প্রশ্নের উত্তর নিয়ে সামনে এলেন অভিনেত্রী।

রোববার (৪ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ৪১ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন বুবলি। ক্যাপ

শনে লিখেছেন, আমার কিছু কথা…। ভিডিওতে শাকিব খান ও অপু বিশ্বাসের সাথে সম্পর্কের কথা আগে থেকে জানতেন না বলে মন্তব্য করেন বুবলি। বলেন, ২০১৬ সালে শাকিব খানের সাথে যখন আমি কাজের সুযোগ পাই, তখন আমি জানতাম না তার কোনো আগের সম্পর্কের কথা। ওই সময় আপনারাও জানতেন না। ২০১৭ সালে আমরা ওনার (শাকিব খান) আগের সম্পর্ক নিয়ে জানতে পারি।

শাকিব খানের সাথে সম্পর্ক নিয়ে বুবলি বলেন, ভালো লাগার একটা বিষয়তো ছিলই। এমন নয় যে প্রথম ছবি থেকেই। সেটা আস্তে আস্তে গড়ে উঠেছে। কিন্তু উনি বলেছিলেন সেটেল হতে চান, ওভাবেই ভাবছেন। তবে ২০১৭ সালে যখন বিষয়গুলো সামনে আসলো ওই ভিডিওগুলো দেখে উনি নিজেও অবাক হয়েছে। যে এখানে আমার কথা (বুবলি) কেনো আসলো।

বুবলি বলেন, শাকিব খান সিঙ্গেল এটাই আমরা জানতাম। সেই জায়গা থেকেই উনি ওনার ভালো লাগার জায়গাটা আমাকে শেয়ার করেছেন। তবে আমি যদি জানতাম ওনার জীবনে এমন জটিল কোনো অবস্থা উনি পার করছেন, তাহলে এর মধ্যে ইনভলভ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সবকিছু জেনে শুনে কোনো সমস্যা সৃষ্টি করার মানসিকতার মানুষ আমি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০