news desk
৬ ফেব্রুয়ারী ২০২০, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন জাতীয় সংসদের হুইপ

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় জাতীয় সংসদের হুইপ, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তাঁকে তাৎক্ষনিকভাবে উদ্ধার করে মান্দা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় তাঁর গানম্যান ডিএসবির সহকারি উপপরিদর্শক কামাল হোসেন ও প্রাইভেটকারের চালক মনজুর হোসেন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, হুইপ স্বপন বৃহস্পতিবার সকালে রাজশাহী বিমানবন্দর থেকে একটি প্রাইভেটকারে জয়পুরহাটে যাচ্ছিলেন। ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাঁকে বহনকারী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে হুইপ স্বপনসহ তিনজন আহত হন। চিকিৎসায় সুস্থ হবার পর জয়পুরহাটে না গিয়ে রাজশাহীর উদ্দেশ্যে তিনি মান্দা ত্যাগ করেন।
সংবাদ পেয়ে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম), মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ইউএনও আব্দুল হালিম, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিও মোবাইলফোনে হুইপ স্বপনের খোঁজখবর নেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, আহত হুইপ মহোদয়সহ তার গানম্যান ও চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসায় সুস্থ হবার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
মান্দা প্রেসক্লাব সাংবাদিকদের এক সাক্ষাতকারে হুইপ স্বপন বলেন,‘দুর্ঘটনায় আমি বাম হাত ও বাম পায়ে চোট পেয়েছি। চিকিৎসা নেয়ার পর এখন সুস্থ রয়েছি। জয়পুরহাটে না গিয়ে আমি এখন ঢাকায় ফিরে যাব।’
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনায় ট্রাক্টরের চালক রাজু আহমেদকে (২৫) আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাব তেলের দামে

সংবাদ সম্মেলনের মাঝেই এলো বাবার মৃত্যুর খবর, স্তব্ধ কঙ্গো কোচ

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১০

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১১

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১২

নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

ফরিদপুরে গুলিবিদ্ধ যুবক নিহতের ঘটনায় আটক ১৭

১৪

ইনুর রায়ে অসন্তোষ প্রকাশ করে যা বললেন নাহিদ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

১৬

মেসি-রোনালদোর ‘স্বপ্নের ফাইনাল’—এর পথে বাধা এমবাপ্পে!

১৭

হলি আর্টিজানের ১০ বছর: বিশেষায়িত ইউনিটের স্থবিরতায় ফিরছে কি জঙ্গি শঙ্কা?

১৮

রাজস্থানে বাসে ভয়াবহ আগুন, নিহত ৭

১৯

কলম্বিয়ায় স্যুটকেসে মিলল জনপ্রিয় মডেলের লাশ!

২০