admim
৪ মে ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপি থেকে বহিষ্কারের পর দুদকের জালে

অনলাইন ডেস্ক : এনসিপি থেকে বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে।

আজ রবিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যেরও অভিযোগ উঠেছে।

দুর্নীতির অভিযোগ ওঠা এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের সামনে গেল সপ্তাহে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আর দুদক গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে তাদের দুর্নীতির বিষয়ে খোঁজখবর শুরু করে। সপ্তাহ ব্যবধানে এবার তাদের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানে নেমেছে সংস্থাটি।
তানভীর অন্তর্বর্তী সরকারের কোনো পদে নেই।

ফলে তার কাছে সচিবালয়ে প্রবেশের নির্ধারিত অনুমতিপত্র বা পাস থাকার কথা নয়। তবে অভ্যুত্থানের প্রভাব খাটিয়ে সচিবালয়ে প্রবেশের পাস হাতিয়ে নেন তিনি।
এরপর নিয়মতি সচিবালয়ে গিয়ে ‘তদবির বাণিজ্য’ করতেন বলে অভিযোগ। এ ছাড়া অভিযোগ রয়েছে, এনসিটিবিতে বই ছাপানোর সময়ও কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন এনসিপি থেকে বহিষ্কৃত তানভীর।

এসব অভিযোগ ওঠার পর গত ২১ এপ্রিল দলের যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না—এ জন্য কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০