admim
৩ মে ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা-নেত্রকোনা সড়কে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় আব্দুল্লাহ নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা মসজিদের পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহাম্মদের ছেলে। মায়ের সাথে কয়েকদিন আগে কলমাকান্দার হীরাকান্দা গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে।

তার নানার নাম দুলাল মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকচাপায় শিশুটি ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ট্রাকটি থামিয়ে চালককে আটক করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকসহ ট্রাকটি হেফাজতে নেয়।
কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজমূল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

এই দিকে দুর্ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, ধানের মৌসুমে অনেক কৃষক সড়কের পাশে ধান ও খড় শুকাতে দেন।

এতে যান চলাচলে বাধা সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এই বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি এবং জনসচেতনতা বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

দিল্লির যন্তর-মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১০

কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

১১

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

১২

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা, বড় নিষেধাজ্ঞার শঙ্কা

১৩

মেসি কি অবসর নিতে চলেছেন? যা বলছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম

১৪

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

১৫

রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি

১৬

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে!

১৮

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

১৯

যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মোজতবা : আরাগচি

২০