Publisher
১৩ মে ২০২৫, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই-আগস্টে ‘গণহত্যা’ নয়, মানবতাবিরোধী অপরাধ হয়েছে: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক : গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত বছরের জুলাই-আগস্টে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুলি করে হত্যাসহ সহিংসতায় সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউশনের কাছে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। তবে এসব ঘটনায় যেসব অপরাধ হয়েছে, সেগুলো ‘গণহত্যা’ নয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘গণহত্যার কোনো চার্জ নেই। গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক যে সংজ্ঞা আছে সেগুলো ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি, মানবতাবিরোধী অপরাধ। এটা গণহত্যার অপরাধ নয়।’

জুলাই-আগস্টের আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তিনি ‘মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার’ হিসেবে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় তদন্ত শেষ হলো।

গতকাল সোমবার মামলার যাবতীয় নথিপত্র ও সিডিসহ প্রসিকিউশনে তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়। পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

তাজুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদনে আসা তথ্য ও অভিযোগ যাচাই-বাছাই করে চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে তা দাখিল করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর পরে শুরু হবে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গণহত্যার কোনো চার্জনেই। গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক যে সংজ্ঞা আছে সেগুলো ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি, মানবতাবিরোধী অপরাধ, এটা গণহত্যার অপরাধ নয়।’

দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে কি না—এমন প্রশ্নে তাজুল জানান, ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, গত রাতেই মাত্র সংশোধনী এ আইনে এসেছে। এখন প্রাপ্ত তথ্য অনুযায়ী তদন্ত সংস্থা মনে করলে দলটি মানবতাবিরোধী অপরাধ করেছে কি না, সে বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে। আইন অনুযায়ী তদন্তের ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাব তেলের দামে

সংবাদ সম্মেলনের মাঝেই এলো বাবার মৃত্যুর খবর, স্তব্ধ কঙ্গো কোচ

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১০

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১১

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১২

নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

ফরিদপুরে গুলিবিদ্ধ যুবক নিহতের ঘটনায় আটক ১৭

১৪

ইনুর রায়ে অসন্তোষ প্রকাশ করে যা বললেন নাহিদ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

১৬

মেসি-রোনালদোর ‘স্বপ্নের ফাইনাল’—এর পথে বাধা এমবাপ্পে!

১৭

হলি আর্টিজানের ১০ বছর: বিশেষায়িত ইউনিটের স্থবিরতায় ফিরছে কি জঙ্গি শঙ্কা?

১৮

রাজস্থানে বাসে ভয়াবহ আগুন, নিহত ৭

১৯

কলম্বিয়ায় স্যুটকেসে মিলল জনপ্রিয় মডেলের লাশ!

২০