news desk
৮ মার্চ ২০২০, ৯:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে, নারীর অধিকারও প্রতিষ্ঠা হবে না: মির্জা ফখরুল

প্রাইম টিভি বাংলাঃ খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্রও মুক্তি পাবে না, নারীর অধিকারও প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে যখন আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে— তখন দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যিনি এ দেশের মহিলাদের জন্য নানামুখী উন্নয়নমূলক কাজ করেছেন, নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছেন, সেই খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে।’

রবিবার (৮ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দল আয়োজিত র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সন্ত্রাসমুক্ত নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য নারীদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। আমরা দেখেছি, দেশের মহিলারা অত্যন্ত নিষ্ঠাবান। পরিবারগুলোকে তারাই ধরে রাখেন। তারাই পরিবারের জন্য কাজ করে যান নিরলসভাবে।’

বিএনপির মির্জা ফখরুল বলেন, ‘আজকের নারী দিবসে আপনাদেরকে শপথ নিতে হবে, আন্তর্জাতিক নারী দিবসে শুধু আপনাদের অধিকার আদায়ের জন্য নয়, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যও লড়াই-সংগ্রাম করতে হবে।’

র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গল মোড় ঘুরে আবারও বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি নারীদের জন্য বহু কাজ করেছেন। নারীশিক্ষার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য কাজটি তিনি করেছেন। সেটি হলো নারীদের জন্য অবৈতনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১০

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১১

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১২

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৩

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

১৪

গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

১৫

সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এড়িয়ে ঐক্যের বার্তা ইয়ামালের

১৬

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

১৭

দেশে আরও কমল স্বর্ণের দাম

১৮

৭৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেফতার

১৯

ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি

২০