admim
১৮ অগাস্ট ২০২৫, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় নাশকতার চেষ্টা করছে : রিজভী

আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় নাশকতার চেষ্টা করছে : রিজভী
আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় নাশকতার চেষ্টা করছে : রিজভী

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় নাশকতার চেষ্টা করছে, আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে অবস্থান করে দেশের মধ্যে নাশকতার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন, তাদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আপনারা দেখেছেন এ ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে, তাহলে তারা আরও কত কাজ করছে?

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। নীলফামারী জেলা বিএনপি’র নবগঠিত কমিটির উদ্যোগে এ শ্রদ্ধা জানানো হয়।

আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় নাশকতার চেষ্টা করছে : রিজভী

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৬ হাজার ৩৯৯ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, এর মধ্যে ৫৫ থেকে ৬০ শতাংশ আওয়ামী লীগের দলীয় লোক। এরা যদি পোলিং, প্রিজাডিং অফিসার হয় তাহলে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? এদের যোগ্যতাই ছিল তারা ছাত্রলীগ, যুবলীগ করছে কিনা। তাই তাদেরকে প্রশাসন থেকে সরাতে হবে। আমরা চাই না বিএনপির লোকদের নেওয়া হোক। আমাদের দাবি, নিরপেক্ষ লোকদের নিয়োগ দেওয়া হোক।

‘বিগত ১৫ বছরে পুলিশ-প্রশাসন ছিল না, এরা ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। তাই নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান তারা এগুলো দেখবে।’

রিজভী বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে।’
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধিতা করে তিনি বলেন, ‘জনগণ এ ধরনের নির্বাচনী পদ্ধতির জন্য প্রস্তুত নয়। বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি উপযোগী নয়। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়েই সন্দেহ থেকে যায়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। ছাত্র প্রতিনিধিরা থাকলেই শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চা টিকে থাকে।’

রিজভী দাবি করেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ থেকেছে।’

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, নীলফামারী জেলা বিএনপি’র আহ্বায়ক মীর সেলিম, সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহারিন ইসলাম চৌধুরী তুহিনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১০

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১১

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১২

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৩

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৪

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৫

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৬

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১৭

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৮

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৯

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

২০