news desk
২২ মার্চ ২০২০, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেকোনো অবস্থায় ব্যাংকের সব শাখা খোলা রাখার নিদের্শ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের দুই উপজেলা ‘লকডাউন’ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরো এলাকা লকডাউন হতে পারে। তবে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে নগদ অর্থের লেনদেন করতে পারে সেই জন্য যেকোনো অবস্থায়ই ব্যাংকের সব শাখা খোলা রাখার নিদের্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে পর্যাপ্ত নগদ টাকার সরবরাহ নিশ্চিতকরণ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে।

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং এর কমিউনিটি ট্রান্সমিশন রোধকল্পে সরকার কর্তৃক বিভিন্ন নির্দেশনার পরিপ্রেক্ষিতে ব্যাংকসমূহকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এরূপ পরিস্থিতিতে গ্রাহকের চাহিদার বিপরীতে দৈনন্দিন নগদ অর্থের সরবরাহ যেন বিঘ্নিত না হয় সে লক্ষ্যে ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কোন এলাকা/অঞ্চল সরকারী ঘোষণার মাধ্যেমে লক ডাউন করা হলে সে এলাকায়/অঞ্চলে প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাসহ উপযুক্ত কর্তৃপক্ষের সহায়তা গ্রহণ করে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে হবে।

এর আগে রোববার করোনা ভাইরাসের সংক্রমন রোধে জরুরি বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠকে নগদ টাকার চাহিদা মেটাতে ব্যাংকের সব শাখা খোলা রাখার সিদ্ধান্ত হয়। পাশাপাশি সব ধরনের প্রশিক্ষণ বন্ধ করা ও বিদেশ থেকে আসা কর্মীরা যেন ব্যাংকে না আসা ও সব ধরনের প্রোগ্রাম- যেখানে বেশি মানুষের সমাগম হয় তা বাতিল করার সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০