news desk
২৩ মার্চ ২০২০, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ফরিদপুরে গণবিজ্ঞপ্তি জারি

ফরিদপুর : করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ফরিদপুরে জনসমাগম এড়াতে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকালে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জেলার গণবিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাপ্তাহিক সকল হাট-বাজার, শপিং মল, বাণিজ্য কেন্দ্র, রেস্টুরেন্ট, পার্ক, মেলা, সামাজিক ও ধর্মীয় সকল প্রকার অনুষ্ঠান, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, চায়ের দোকানে আড্ডা জনসমাগম হয় বলে এসকল প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এইক্ষেত্রে জেলা-উপজেলার খাদ্য সামগ্রী ও ঔষধের দোকান, মুদি দোকান, কাচা বাজার, চিকিৎসা প্রতিষ্ঠান খোলা থাকবে। তবে খাদ্য দ্রব্যের পাইকারি বাজার / জনসাধারণের কেনা কাটার সুবিধার জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষ (দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) খোলা থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে সকল প্রবাসী বিদেশ থেকে ফিরে হোম কোয়ারেন্টিন মানছে না তাদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। ফরিদপুর জেলায় এখন পর্যন্ত কোন করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া না গেলেও এ পর্যন্ত ১০৪৮জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এরমধ্যে ২১৮জন ব্যাক্তি হোম কোয়ারেন্টিনে মেয়াদ শেষ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০