Ritesh Beghi
১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অবিস্ফোরিত ৭ ককটেল উদ্ধার, আটক ৩

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় নাশকতার উদ্দেশ্যে পুঁতে রাখা ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় তিনজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে ৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন), ৭১ মেকানাইজড ব্রিগেড গ্রুপ-এর সদস্যরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। টার্মিনালের ১৬ নম্বর পল্টনের মাটির নিচে এসব ককটেল পোঁতা অবস্থায় পাওয়া যায়।

অভিযানকালে সন্দেহজনক গতিবিধির কারণে প্রথমে মো. জিহাদ (১৯)-কে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজন— মো. মনির (৫০) ও মো. স্বাধীন (২০)—কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সদরঘাট এলাকায় আতঙ্ক সৃষ্টি ও নাশকতা ঘটানোর পরিকল্পনা করেছিল এবং রাতে বিভিন্ন স্থানে হামলার প্রস্তুতি নিচ্ছিল।

উদ্ধারকৃত ককটেলগুলো পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় নিষ্ক্রিয় করা হয়েছে। গ্রেফতার তিনজনকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযান শেষে এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনী সদরঘাট টার্মিনাল এলাকায় কঠোর নিরাপত্তা বজায় রেখেছে এবং আর্মি ক্যাম্পে একটি QRF (Quick Reaction Force) সর্বদা প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০