Ritesh Beghi
১৬ নভেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষকদের আন্দোলনে আহত চাঁদপুরের শিক্ষিকা মারা গেছেন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড দশম করাসহ তিন দফা দাবির আন্দোলনে পুলিশের সাউন্ড গ্রেনেডে আহত শিক্ষিকা ফাতেমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চাঁদপুরের মতলব উত্তরের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

রোববার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের আলোক হাসপাতালের আইসিউতে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিক্ষকের স্বামী ডি. এম. সোলেমান।

মারা যাওয়া শিক্ষিকা চাঁদপুরের মতলব উত্তরের ঠাকুরচরের বাসিন্দা। তিনি মতলব উত্তরের ৫নং ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। এর আগে শিক্ষিকা ফাতেমা আক্তার শুরু থেকে শিক্ষকদের দশম গ্রেডের আন্দোলনে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নিহত শিক্ষকের স্বামীর ডি. এম. সোলেমান জানান, ঢাকার সমাবেশে সাউন্ড গ্রেনেডে শিক্ষিকা ফাতেমা আক্তার আহত হলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৬ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদ মাগরিব নিজ গ্রেমে ঠাকুরচরে  জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন।

মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, এ বিষয় জানা নেই, তবে খোঁজখবর নিচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০