Ritesh Beghi
২৪ ডিসেম্বর ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ত্র মামলা ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ চলাকালীন বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বন্দর থানাধীন শান্তিনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই (নিঃ) মোঃ মনির হোসাইনের নেতৃত্বে বিশেষ অভিযান ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে, শান্তিনগর খেলার মাঠ সংলগ্ন এলাকায় স্থানীয় জনতা দুই অস্ত্রধারীকে আটকে রেখেছে। রাত ১১টা ৪০ মিনিটের দিকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামিদের হেফাজতে নেয়।

এরপর তাদের দেহ তল্লাশি করে একটি পুরাতন মরিচাযুক্ত বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলটির বডিতে খোদাই করা লেখা অস্পষ্ট হলেও প্রাথমিকভাবে ‘নিগার আল’ বলে প্রতীয়মান হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন:

১. মোঃ লিজান (২০), পিতা- মোঃ জাকির হোসেন। ২. মোঃ টিটু (৪০), পিতা- আওলাদ হোসেন। উভয়ই বন্দর থানার ১৯নং ওয়ার্ডের শান্তিনগর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।

আইনি ব্যবস্থা ও রিমান্ডের আবেদন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অবৈধ অস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এই ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই আগ্নেয়াস্ত্রের মূল উৎস এবং এর পেছনে আর কারা জড়িত তা উদঘাটনের চেষ্টা চলছে। অধিকতর তদন্তের স্বার্থে আসামিদের ০৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০