Ritesh Beghi
৩০ এপ্রিল ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির নতুন কার্যকরী পরিষদের অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত

প্রবাসী মতলব সমিতির কার্যকরী পরিষদ ২০২৬-২০২৭ এর অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠান গত ২৬ এপ্রিল ২০২৬, রবিবার নিউইয়র্কের কুইন্স প্যালেসে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি মোঃ রবিউল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং গোল্ডেন এইজ হোম কেয়ারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোঃ শাহ নেওয়াজ (এমবিএ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ কমিউনিটির অসংখ্য গণ্যমান্য ব্যক্তি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আজিম, শাহ গ্রুপের চেয়ারম্যান ও সিইও শাহজে চৌধুরী, চাঁদপুর রূপসী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হারুন ভূঁইয়া, বাংলাদেশ থেকে আগত রাজনীতিবিদ মোঃ আলমগীর সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ জমাদারসহ প্রবাসী মতলব সমিতির উপদেষ্টা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
কার্যকরী পরিষদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ তৌহিদুল ইসলাম মানিক। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মোঃ লুৎফর রহমান ও মোঃ জিল্লু দেওয়ান। অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শাকিল মিয়া।
দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সভাপতি মোঃ নাজির উদ্দিন পাটওয়ারী (সোহেল)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ ফয়েজের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং নতুন কমিটির সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
পরবর্তীতে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন কমিউনিটির জনপ্রিয় শিল্পীরা। সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, রনিতা দাস, মুকুল, মোঃ আমান ও জনি। নৃত্য ও সংগীত পরিবেশনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
সমগ্র অনুষ্ঠানটি প্রবাসী মতলববাসীদের মিলনমেলায় পরিণত হয় এবং নতুন কার্যকরী পরিষদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১০

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১১

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১২

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১৩

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৪

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৫

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৭

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৮

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৯

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

২০