news desk
১৪ এপ্রিল ২০২০, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন : অর্ধশত দোকান পুঁড়ে ছাই

সোহেল রানা, নারায়নগঞ্জ : সিদ্ধিরগঞ্জে একটি আধাপাকা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। আগুনে স’ মিলসহ অন্তত অর্ধশত দোকান পুঁড়ে গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় রহিম মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, রাত দশটার দিকে মার্কেটটির একটি স’ মিলে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। লকডাউন এর কারণে আশপাশে লোকজন না থাকায় কেউ এগিয়ে আসতে পারে নি। এতে আগুন দ্রুত অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে আগুনের খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশন ও আদমজী ইপিজেড স্টেশন থেকে দুইটি করে মোট চারটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

তবে এর মধ্যে ৭ টি ফার্নিচারের দোকান, ১টি হার্ডওয়্যারের দোকান, কয়েকটি বেডিং স্টোর (লেপ তোশকের দোকান), বেশ কয়েকটি মুদি দোকান, সেলুনের দোকান, স্যানিটারি পাইপের দোকানসহ বিভিন্ন প্রকারের প্রায় অর্ধশত দোকান ও এর ভেতরের সব মালামাল পুঁড়ে যায়।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: শাজাহান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।

প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন সম্পূর্ণ নেভাতে আরো কয়েক ঘন্টা ড্যাম্পিং এর কাজ চালানো হয়।

তিনি আরো জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। আমরা ঘটনাস্থলে গিয়ে সেই আলামত দেখতে পেয়ে প্রথমেই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেই।

আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবি করলেও ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, বিশ থেকে পঁচিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে বড় হুমকি

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

১০

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

১১

আবারো মধ্যরাতে মোদির ভিডিওবার্তা, বললেন—‘বন্ধুরা, ধন্যবাদ’

১২

বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

১৩

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

১৪

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১৬

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

১৭

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

১৮

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

১৯

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

২০