news desk
১৯ এপ্রিল ২০২০, ৬:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৬৭ বস্তা চালসহ আ.লীগ নেতা আটক

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় ৬৭ বস্তা চালসহ ইউনিয়ন আ.লীগ সভাপতিকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার। এ সময় ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওএমএস ডিলার আলালউদ্দীন স্বপনের বাড়ি থেকে ৬৭ বস্তা চাল জব্দ করা হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেন। তাঁর নেতৃত্বেই এ অভিযান চালানো হয়।

এই আলাউদ্দীন স্বপন এক সময় যুবদলের নেতা ছিলেন। এখন পাকড়ি আওয়ামী লীগের সভাপতি। রয়েছে এখানকার শীর্ষ নেতাদের সঙ্গেও তার ঘোনিষ্টতা।

স্থানীয় সূত্রে জানাগেছে, আলাউদ্দীন স্বপনের গোয়ালপাড়াস্থ বাড়ী থেকে চাল উদ্ধার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার বলেন, আলাউদ্দীন স্বপন তার লোকজন নিয়ে সরকারি খাদ্য বান্ধব কর্মসুচি চালের বস্তা পরিবর্তন করছিলেন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

উপজেলা খাদ্য কর্মকর্তা জামালউদ্দীন জানান, গত ৬ এপ্রিল আলাউদ্দীন স্বপন ও এমএস ডিলার হিসাবে কাকনহাট খাদ্য গুদাম থেকে ৩০ কেজি ওজনের ৫০০ বস্তা (১৫ মেট্রিকটন) চাল উত্তোলন করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিতিতে ৭ এপ্রিল থেকে কার্ডধারী অতিদারিদ্রদের মাঝে চালগুলো বিতরণ শুরু করেন। কিন্তু ৬৭ বস্তা চাল বিক্রি না করে রেখে দেন নিজের বাড়িতে।

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও উপসহকারি কৃষি অফিসার জালালউদ্দীন দেওয়ান বলেন, ১৬ এপ্রিল ওএমএস ডিলার আলাউদ্দীন স্বপন মোবাইল ফোনে জানান ৪৯২ জনকে চাল দেয়া হয়েছে। আর ৮ বস্তা চাল তার গুদামে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’: লা লিগা সভাপতি

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

১০

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

১১

আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

১২

আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ

১৩

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১৪

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

১৫

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

১৬

‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

১৭

দিল্লির যন্তর-মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৮

কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০