news desk
২৬ এপ্রিল ২০২০, ৭:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু, ভ্যান চালিয়ে দাফন কর‌তে নিলেন কাউন্সিলর খোকন

নিজস্ব প্রতিবেদক : করোন উপসর্গ নিয়ে মৃত্যু ব্যক্তির মরদেহ নিজে ভ্যান চালিয়ে নিয়ে গেছেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন।

শনিবার ভোরে তিনি মারা যান নাসিক ১০নং ওয়ার্ডের এক বৃদ্ধা। মৃত ব্যক্তির পরিবার এবং এলাকার কেউ ভয়ে সেই বৃদ্ধার কাছে আসেনি। পরে বিষয়টি জানাতে পেড়ে কাউন্সিল ছুটে যান বাড়িতে। কাউন্সিলর খোকন নিজে তার লোকজন নিয়ে লাশের গোসলের ব্যবস্থা করেন এবং জানাযা দিয়ে নিজেই ভ্যান চালিয়ে কবরস্থানে নিয়ে যান লাশ দাফনের জন্য।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা গত কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছিলেন। পরে গতকাল (শুক্রবার) থেকে হঠাৎ শ্বাস কষ্ট শুরু হয়। এই অবস্থায় শনিবার (২৫ এপ্রিল) ভোরে মারা যায়।

এ বিষয়ে কাউন্সিলর ইফতেখার আলম খোকন বলেন, এখনও সময় আছে যারা ঘরে না থেকে অযথা বাইরে ঘোরাঘুরি করছেন তারা বাসায় থাকেন।
নিজে নিরাপদ থাকেন পরিবারকে নিরাপদে রাখেন। এতোদিন ১০নং ওয়ার্ডে কোন করোনা রোগী ছিল না। কিন্তু এই বৃদ্ধারও করোনা ছিলো কিনা তাও জানিনা। কিন্তু উনি জীবিত অবস্থায় অনেক স্থানে গিয়েছেন। কোথায় কোথায় গিয়েছেন তা জানিনা। যদি উনি করোনা নিয়ে মৃত্যুবরণ করে থাকেন তাহলে সেটা আমাদের এলাকার জন্য নিরাপদ নয়। আমরা তার লাশ নেওয়ার জন্য ভ্যান গাড়ির চালককে ফোন করলে সেও ভয়ে আসতে চায়না। পরে আমরা ভ্যানের তালা ভেঙ্গে নিজেরাই নিয়ে যাই । তাই বলছি এখনো সময় আছে সচেতন হউন, সবাই ঘরেই থাকুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০