news desk
৩০ মে ২০২০, ৩:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হবে কাল

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমানের ফল কাল রবিবার প্রকাশিত হবে। তবে করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে গিয়ে ফল জানার সুযোগ নেই। শিক্ষার্থীরা প্রাক— নিবন্ধন, এসএমএস এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এই তিনটি উপায়ে ফল জানতে পারবে। অন্যান্যবারের চেয়ে একটু আগেভাগেই দুপুর ১২টার পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের জন্য ফল প্রকাশের পরদিন সোমবার স্কুলে ফলাফল পাঠানো হবে।

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২০-এর ফলাফল ৩১ মে রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। ওই দিন দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

করোনা মহামারির কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনের স্থানে না আসার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের ই-মেইলে বিস্তারিত তথ্য পাঠানো হবে। ইলেকট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ পাঠানো হবে।

আন্ত শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে গতকাল দুপুর ২টা পর্যন্ত ১১ লাখ ৩৩ হাজার ৩৩১ জন শিক্ষার্থী ফলাফল পেতে প্রাক নিবন্ধন করেছে। আজ শনিবার দুপুর ২টা পর্যন্ত এই প্রাক নিবন্ধনের সুযোগ রয়েছে। (শিক্ষার্থীরা নিজেদের তথ্য দিয়ে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফল প্রকাশের পরপরই তার নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফল চলে আসবে) তবে প্রাক নিবন্ধন না করলেও তাত্ক্ষণিক এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০