news desk
১৮ সেপ্টেম্বর ২০২০, ৮:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা ভাইরাস ইউরোপে ভয়াবহ,হুঁশিয়ারি ডব্লিউএইচও’র

আন্তর্জাতিক ডেক্সঃ

ইউরোপীয় দেশগুলোতে আবারও ভয়াবহ আকারে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। এটিকে ওই অঞ্চলে মহামারির দ্বিতীয় ঢেউয়ের আগাম সংকেত উল্লেখ করে কড়া সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গত বৃহস্পতিবার সংস্থাটির আঞ্চলিক পরিচালক হান্স ক্লুজ বলেছেন, ইউরোপে গত মার্চে মহামারি যখন প্রথমবার চূড়ায় উঠেছিল, বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের ঘটনা সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। গত সপ্তাহে অঞ্চলটিতে সাপ্তাহিক রোগীর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

হান্স ক্লুজ বলেন, ইউরোপের অর্ধেকের বেশি দেশেই গত দুই সপ্তাহে ১০ শতাংশ নতুন রোগী বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সাতটি দেশে নতুন সংক্রমণ বেড়েছে দ্বিগুণেরও বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা বলেন, গত বসন্তে ও গ্রীষ্মের শুরুতে আমরা কড়া লকডাউনের প্রভাব দেখতে পেয়েছিলাম। আমাদের চেষ্টা, আমাদের ত্যাগের দাম পেয়েছিলাম। জুনে সংক্রমণ ছিল যেকোনও সময়ের চেয়ে কম। কিন্তু সেপ্টেম্বরে সংক্রমণের সংখ্যা দেখে আমাদের সবার সচেতন হওয়া উচিত।

ক্লুজ জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইউরোপে ৫০ থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে করোনার সংক্রমণ বেড়েছে। তবে নতুন আক্রান্তদের মধ্যে এখনও বেশিরভাগই ২৫ থেকে ৪৯ বছর বয়সী যুবক।

গত ডিসেম্বরে চীনে করোনাভাইরাস সংক্রমণ শুরুর কিছুদিন পরেই এর দ্বিতীয় হটস্পট হয়ে উঠেছিল ইউরোপ। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় মাস দুয়েক আগে অঞ্চলটির বেশিরভাগ দেশই লকডাউন তুলে অর্থনৈতিক কার্যক্রম শুরু করেছে। তবে গত কয়েক সপ্তাহে আবারও আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়তে থাকায় বিধিনিষেধ ফিরিয়ে এনেছে বেশ কয়েকটি দেশ।

তিনি আরো বলেন, এই মহামারি আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। ইউরোপে করোনায় এ পর্যন্ত প্রায় ৪৯ লাখ মানুষ আক্রান্ত এবং ২ লাখ ২৬ হাজারের বেশি প্রাণহানি হয়েছে। এ বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, এটা শুধু গল্পের একটা অংশ মাত্র। আমাদের মানসিক স্বাস্থ্য, অর্থনীতি, জীবিকা ও সমাজের ওপর এর প্রভাব স্মরণীয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৯

ভারতে নেওয়ার আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির

১০

‘জঙ্গি নাটক’ সাজিয়ে মেজর জাহিদকে হত্যা, স্ত্রী-সন্তানকে গুমের অভিযোগ

১১

ট্রাম্পের ১৫ দফার রোডম্যাপ প্রকাশ করেছে ‘বোর্ড অব পিস’

১২

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

১৩

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

১৪

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম

১৬

বিশ্বকাপ স্বত্ব বিক্রি থেকে পিছু হটলেন ফিফা সভাপতি

১৭

অনুষ্ঠান শেষে একা ঘুরছিল ২ বছরের শিশু, পরিবারকে খুঁজছে পুলিশ

১৮

বেগুনের কেজি ১৫০ আর ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ

১৯

সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার দাবি, অস্বীকার পুলিশের

২০