news desk
৩০ ডিসেম্বর ২০২০, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

না,গঞ্জ ৩ আসনের বর্তমান সংসদের বিরুদ্ধে সাবেক সংসদের মামলা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁও) আসনের বর্তমান এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ২৪ ঘন্টার আল্টিমেটাম শেষে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছেন একই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১.৩০ টার দিকে তিনি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান সাথে নিয়ে আদালতে হাজির হোন সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
এডভোকেট মো. জসিম উদ্দিনকে সাথে বিজ্ঞ আদালতকে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের কথা জানান তিনি। সর্বশেষ খবরে জানা যায় বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিবে কিনা সেই বিষয়টি জানার জন্য অপেক্ষা করছেন আওয়ামী লীগ সোনারগাঁ উপজেলা শাখার নেতারা।
উল্লেখ্য যে, গত ২৬শে ডিসেম্বর শনিবার পৌরসভার ১নং ওয়ার্ডের দরপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসচেতনামূলক আলোচনা সভায় দেয়া বক্তব্যের প্রতিবাদে ২৭ ডিসেম্বর রবিবার একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। সেই বিক্ষোভ মিছিলে বর্তমান নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকাকে ২৪ ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিতে আলটিমেটাম দেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১

তেলের সংকট ও চালের চড়া দামে বিপাকে ক্রেতা

২

ভ্যাট ফাঁকির সন্দেহ: ৭ হাজার রেস্টুরেন্টে এনবিআরের নজরদারি

৩

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৬

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৭

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৮

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৯

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

১০

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

১১

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১৩

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১৪

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১৫

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৬

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৭

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৮

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২০