news desk
১ জানুয়ারী ২০২১, ৪:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৬ সালের এ দিনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন। দিনটি উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনগুলো। এছাড়া পৃথক কর্মসূচি পালন করবে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড।

সকাল ৯টায় কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা। এ সময় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তারা।

বিকাল ৩টায় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ র্শীষ নেতারা এতে অংশ নেবেন।

এছাড়া বনানী কার্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক, জিএম কাদেরের সহধর্মিণী শেরিফা কাদেরের তত্ত্বাবধানে এ অনুষ্ঠান পরিবেশন করবেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্টির বনানী কার্যালয় এবং কাকরাইল কার্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি তার নিজ নির্বাচনী এলাকায় তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছেন। সকালে শ্যামপুর বালুর মাঠে আলোচনা সভা ও কেক কাটা হবে। বিকালে সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হবে। সন্ধ্যায় তার নির্বাচনী এলাকার ৭টি ওয়ার্ডে একযোগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে।

হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের আয়োজনে এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে ৩৬ পাউন্ডের কেক কাটা হবে আজ। একই স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এরশাদের স্মরণে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবে প্রতিষ্ঠানটি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৩

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৪

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৫

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৬

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৭

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৮

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১০

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১১

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১২

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৩

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৪

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৫

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৭

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৮

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

২০