news desk
২ জানুয়ারী ২০২১, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আপনার স্ত্রীকে পৌরসভার মেয়র প্রার্থী করে আওয়ামী নেতাকর্মীদের সাথে ছিনিমিনি খেলছেন, আবদুল্লাহ আল কায়সার।

সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ড গোয়ালদী গনির মোড় এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁয়ের সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার হাসনাত তিনি বক্তব্যয়ে বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকাকে উদ্দেশ্যে করে বলেন, আল্লাহ পাক সোনারগাঁয়ে একজন ফেরেস্তা পাঠিয়েছেন সেই ফেরেস্তা নাকি সোনারগাঁয়ে সমস্ত শয়তানদের দমন করবেন। সেই ফেরেস্তা আমাকে ও আমার মাকে নিয়েও কুটুক্তি করে কথা বলেছেন যা আমার রাজনৈতিক জীবনে কোন সুস্থ মানসিক কোন নেতা বলতে পারেনি। এসময় তিনি বিগত সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ২০১৪ সালে মহাজোটের টিকেট পেয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের দয়ায় আপনি এমপি হয়েছেন, ২০১৮ সালে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাথায় বসে তাদের ব্যবহার করে সংসদ সদস্য হয়ে এখন তার ডানদিকে বামদিকে বিএনপি জামায়াতকে নিয়ে তাদের মামলা থেকে বাঁচানোর জন্য আপনার স্ত্রীকে পৌরসভার মেয়র প্রার্থী করে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে ছিনিমিনি খেলছেন। আপনার এসব কাজ প্রমান করে আপনি মহাজোটের কেউ না বরং আপনি শেখ হাসিনার কৃতজ্ঞতাও ভুলে গেছেন। এসময় তিনি পৌরসভা নির্বাচনের কথা উল্লেখ করে বলেন এষনও পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষনা না হলেও নির্বাচন হবে আর একজন প্রার্থী নৌকা প্রতিক নিয়ে আসবে। আর এ প্রার্থীকে বিজয়ী করতে সোনারগাঁয়ের আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হবে এবং নৌকার প্রার্থীকে জয়যুক্ত করবে। সাবেক এমপি বর্তমান এমপি খোকাকে বলেন আপনি একবার লাঙ্গলকে নির্বাচিত করতে জামপুরের ভোটার হয়েছেন তারপর মোগরাপাড়ার ভোটার হয়েছেন এখন আবার পৌরসভার ভোটার হয়েছেন। কিন্তু পৌরবাসী বহিরাগত কোন লোককে পৌরসভার মেয়র হতে দিবে না। এসময় তিনি নিজেদের ঐক্যের কথা উল্লেখ করে বলে আগামী নির্বাচন এলেই বুঝতে পারবেন আওয়ামীলীগ কতটা ঐক্যবদ্ধ।
এ সময় সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, সোনারগাঁও পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: তৈয়ব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, সোনারগাঁও যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সহ সভাপতি মাসুম চৌধুরী, আরমান হোসেন মেরাজ, সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ররিন, সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হুমায়ুন কবির খোকন, সোনারগাঁও পৌরসভা আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, আমির হোসেন, যুবলীগ নেতা আসাদুল ইসলাম আসাদ, শাহিন আলম স্বাধীন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১

তেলের সংকট ও চালের চড়া দামে বিপাকে ক্রেতা

২

ভ্যাট ফাঁকির সন্দেহ: ৭ হাজার রেস্টুরেন্টে এনবিআরের নজরদারি

৩

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৬

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৭

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৮

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৯

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

১০

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

১১

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১৩

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১৪

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১৫

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৬

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৭

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৮

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২০