Ritesh Beghi
২৪ অগাস্ট ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ফজলুর রহমানের বক্তব্যে শিক্ষার্থীদের গণ জুতাপেটা কর্মসূচি

কিশোরগঞ্জে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের গণ জুতাপেটা কর্মসূচি

কিশোরগঞ্জ প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে নিজ জেলা কিশোরগঞ্জে গণ জুতাপেটা কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান জুলাই শক্তিকে ‘কালো শক্তি’ এবং তাদের সহযোগীদের ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের জন্য মূলত জামায়াত-শিবিরের ষড়যন্ত্র দায়ী। তার এই মন্তব্য কিশোরগঞ্জের শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে।

শিক্ষার্থী খলিলুর রহমান বলেন, “ফজলুর রহমানের বক্তব্য অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ। তাকে শোকজ করা হয়েছে শুনেছি, আমরা তার বহিষ্কার দাবি করছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া জানান, “এই ধরনের বক্তব্যের জন্য ফজলুর রহমানকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছি।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন, সাবেক সদস্যসচিব ফয়সাল প্রিন্স, সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া, ওয়ারিয়র্স অব জুলাই মুখপাত্র মানস সরকার উৎস, সাবেক মুখপাত্র সাবিরুল হক তন্ময়, সাবেক যুগ্ম সদস্যসচিব শামসুর রহমানসহ অসংখ্য ছাত্র-জনতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০