Publisher
৭ মে ২০২১, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইন নিজস্ব গতিতে চলবে, কাউকে ছাড় দেওয়া হবে না:স্বরাষ্ট্রমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ধর্ম কোন দিন সহিংসতা সমর্থন করে না, ইসলাম হলো শান্তির ধর্ম। আইন তার নিজস্ব গতিতে চলবে, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। যে যেখানেই জড়িত রয়েছেন, আপনাদের আইনে সোপর্দ করবই। এ নৃশংসতায় মামলা যেগুলো করেছেন কিংবা করেন নাই, তদন্ত করে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। নিষ্ঠুরতা, নৃশংসতা আর বর্বরতা হতে দেবো না।

শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধুপুরে গত ২৮ মার্চ হেফাজতের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের বাড়ি-ঘর পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এ ধরনের নিষ্ঠুরতা, অত্যাচার ও নৃশংসতা যারা করে এটা কোন ধর্মের উদ্দেশ্য নয়, অরাজকতা সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটাছিলো তাদের মূল উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্তি ডিআইজি নূরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ,কে,এম হুমায়ুন কবির, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, জেলা পিআইবি মো. আনোয়ারুল হক, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখানের রাজনগর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি এসএমআলমগীর কবিরের বাড়ীসহ ওই ইউনিয়নের ১০টি বাড়ীঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এর প্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

১০

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

১১

বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১২

ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা

১৩

ব্রাজিল-মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সি’তে শীর্ষে স্কটল্যান্ড

১৪

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

১৫

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১৬

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১৭

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১৮

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১৯

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

২০