Publisher
২২ সেপ্টেম্বর ২০২১, ৫:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘ অধিবেশনে কথা বলতে চায় তালেবান

অনলাইন ডেস্ক: চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে কথা বলার আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এ জন্য চলতি সপ্তাহে জাতিসংঘকে একটি চিঠি দিয়েছে তারা।

মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফানে ডুজারিখ এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই অধিবেশনে যোগ দিয়ে কথা বলতে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সোমবার চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মহাসচিবের কাছে। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, জাতিসংঘের উচ্চপর্যায়ের এ সম্মেলনে অংশ নিতে চায় তালেবান।

তবে তালেবানকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যোগ দিতে দেওয়া হবে কি না, তা নিয়ে একধরনের জটিলতা তৈরি হয়েছে। কারণ, ক্ষমতাচ্যুত আফগান সরকারের জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইও এই পরিষদে যোগ দিতে চান। ফলে, কারা এ অধিবেশনে যোগ দিতে পারবে, এটা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

জাতিসংঘের নয় সদস্যের ক্রিডেনশিয়াল কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। আর সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার আগে এ কমিটি বৈঠকে বসবে কি না, এটাও নিশ্চিত নয়। এ ছাড়া তালেবানের পক্ষ থেকে কেউ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়ে সরাসরি জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন, নাকি ভিডিও বার্তা দেবেন, এটি নিশ্চিত নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

১০

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

১৪

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

১৫

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

১৬

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

১৭

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

১৮

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

২০